সাধারণ জিজ্ঞাসা (FAQ)
জাহিদ মেথড ডিজিটাল প্রশ্নব্যাংক ও অফলাইন রিডার সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর।
Q.কোন কোন বিষয় আছে? আলাদা আলাদা বই কিনতে হবে?
না, একটাই বই — সাস্ট মাস্টার কোশ্চেন ব্যাংক। এর ভেতরে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান চারটি বিষয়ই আছে। একবার কিনলেই চারটি বিষয় পড়তে পারবেন।
Q.কেনার আগে কি পড়ে দেখা যায়?
হ্যাঁ। প্রতিটি বিষয়ের প্রথম ২০ পেজ (অ্যাডমিন নির্ধারিত) সবার জন্য ফ্রি — অ্যাকাউন্ট ছাড়াই পড়া যায়। ডেমো শেষ হলে পুরো বই আনলক করার অপশন দেখাবে।
Q.আমি কি প্রশ্নব্যাংকের পিডিএফ সরাসরি ডাউনলোড করতে পারব?
না। এটি সাধারণ পিডিএফ ফাইল নয়, জাহিদ মেথডের নিজস্ব সুরক্ষিত রিডারে পড়তে হয়। তবে কেনার পর রিডার প্রথমবার খুললেই পুরো বই আপনার ফোনে সুরক্ষিতভাবে নেমে যায়, তাই পরে নেট ছাড়াও পড়া যায়।
Q.অফলাইন রিডার কীভাবে কাজ করে?
বই প্রথমবার খোলার সময় পুরো বই আপনার ডিভাইসে এনক্রিপ্ট করে রাখা হয় — আলাদা কোনো বাটন চাপতে হয় না। এরপর ইন্টারনেট না থাকলেও "অফলাইন রিডার" থেকে পড়া যায়। মাঝে মাঝে (৭ দিনে অন্তত একবার) নেটে যুক্ত হয়ে বইটি খুললেই অফলাইন মেয়াদ নিজে থেকে বেড়ে যায়।
Q.কীভাবে টাকা পাঠাব? "Payment" নাকি "Send Money"?
অবশ্যই "Send Money"। বিকাশ বা নগদ অ্যাপ খুলে "Send Money" চাপুন, ওয়েবসাইটে দেওয়া পার্সোনাল নম্বরে বইয়ের দাম পাঠান। "Payment" বা "Cash Out" অপশনে পাঠাবেন না — তাহলে টাকা যাচাই করা যাবে না। টাকা পাঠানোর পর মেসেজে আসা TrxID ওয়েবসাইটে জমা দিন।
Q.পেমেন্ট সম্পন্ন করার কতক্ষণ পর অ্যাক্সেস পাওয়া যাবে?
বিকাশ বা নগদে "Send Money" করে TrxID জমা দেওয়ার পর অ্যাডমিন ওয়ালেট মিলিয়ে যাচাই করেন। যাচাই হলেই বই আপনার অ্যাকাউন্টে খুলে যায় — "পেমেন্ট ও অর্ডার" পেজে অবস্থা দেখতে পাবেন।
Q.এক অ্যাকাউন্ট কয়টি ডিভাইসে চালানো যাবে?
কনটেন্ট সুরক্ষার স্বার্থে একজন শিক্ষার্থীর অ্যাকাউন্ট সর্বোচ্চ ২টি সক্রিয় ডিভাইসে (যেমন: ১টি ল্যাপটপ এবং ১টি মোবাইল) অনুমোদিত।
Q.পেজের উপর ওয়াটারমার্ক কেন প্রদর্শিত হয়?
ডিজিটাল কনটেন্টের কপিরাইট সুরক্ষা ও পাইরেসি রোধে প্রতিটি শিক্ষার্থীর নাম, আইডি ও ফোন নম্বর হালকা ওয়াটারমার্ক আকারে প্রদর্শিত হয়।