গোপনীয়তা নীতি (Privacy Policy)
সর্বশেষ সংস্করণ: অক্টোবর ২০২৬
১. সংগৃহীত তথ্য
আমরা শুধুমাত্র শিক্ষার্থীর নাম, ইমেইল, মোবাইল নাম্বার এবং অধ্যয়নরত প্রতিষ্ঠান/জেলার তথ্য সংগ্রহ করি। কোনো প্রকার সংবেদনশীল পেমেন্ট তথ্য (যেমন কার্ড নাম্বার বা বিকাশ পিন) আমাদের সার্ভারে জমা হয় না।
২. তথ্যের ব্যবহার ও সুরক্ষা
শিক্ষার্থীর তথ্য কনটেন্ট পারসোনালাইজেশন, অর্ডার ভেরিফিকেশন এবং ওয়াটারমার্ক তৈরির কাজে ব্যবহৃত হয়। আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে ব্যবহারকারীর তথ্য বিক্রি বা শেয়ার করি না।